বুধবার, ১৩ জুন, ২০১২

কালকিনির গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষিত হয়নি

সালাহ উদ্দিন মাহমুদ:
১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার। মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারের হাটের দিন । সরগরম প্রায় দোকানপাট। সন্ধ্যার ঠিক আগে হঠ্যাৎ দু'জন অপরিচিত মানুষ ঢোল পিটিয়ে ঘোষনা করলো মুক্তিবাহিনী আসছে মিটিং করবে আপনারা কেউ বাজার ছেড়ে যাবেন না। মিনিট ১৫ না পেরোতেই হাটটি ঘেরাও করে রাজাকার, আল-বদর বাহিনী। ১০ মিনিট পরই নদীতে গানবোটে চড়ে আসে পাকিস্তানী হানাদার বাহিনী। ততক্ষণে রাজাকাররা ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী মানুষের ওপর।  একদিকে হানাদারদের গুলি অপরদিকে স্থানীয় রাজাকার, আল-বদরদের নির্মম হানায় হত্যা করা হয় অন্তত দেড় শত মুক্তিকামী মানুষকে। অনেককে ভাসিয়ে দেয়া হয় নদীতে।  লুটপাট শেষে জ্বালিয়ে দেওয়া হয় হাটের দোকানপাট। যাওয়ার সময় ধরে নিয়ে যাওয়া হয় ১৮ জনকে। এরমধ্যে ১০ জন আজও ফিরে আসেনি। এরপর কেটে গেছে ৪০ টি বছর। তবে শহীদদের স্মৃতি সংরক্ষণে নেওয়া হয়নি কোন পদক্ষেপ। ফলে নতুন প্রজন্ম মহান এই স্মৃতিকে ভুলে যাচ্ছে।
স্বাধীনতার পর ২০০৮ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা গেট সংলগ্ন সুরভী সিনেমা হলের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। কিন্তু তারপর কেটে গেছে তিনুটি বছর। তবুও কাজ শুরু হয়নি স্মৃতিসৌধের। ঠিক তেমনিভাবে অবজ্ঞা-অবহেলায় পড়ে আছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়। অর্থাভাবে সংস্কার বা পুণঃনির্মাণ কোনটাই সম্ভব হচ্ছেনা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসকান্দার আলী বলেন, দেশ স্বাধীন হয়েছে চল্লিশ বছর আগে। অথচ দেশের জন্য যারা জীবন দিল, পঙ্গু হল, সর্বস্ব হারালো তাদের স্মৃতি সংরক্ষণের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তিন বছর আগে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শুরু হয়নি। ফাসিয়াতলার গণহত্যার স্মৃতি সংরক্ষণের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়টিও অর্থাভাবে অসহায়ের মত দাঁড়িয়ে আছে। এরকম হলে আগামী প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলে যাবে।

অপরদিকে মুক্তিযোদ্ধা আকন মোশাররফ হোসেনের উদ্যোগে বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বন্দরে মুক্তিযোদ্ধাদের সহায়তায় ২০১০ সালের ১৮ ডিসেম্বর উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসের হাট বন্দরে মুক্তিযোদ্ধা মিউজিয়াম স্থাপিত হয়। ২০১১ সালের ৯ এপ্রিল সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ ও মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মিউজিয়ামের সংস্কার কাজ চললেও স্মৃতিসৌধের কাজ শুরু হয়নি। অর্থাভাবে ঢিমেতালে চলছে মিউজিয়ামের কাজ। কাজ শেষ না হওয়ায় দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি।
এখানে সংরক্ষিত আছে শহীদ বীর বিক্রম নুরুল ইসলাম শিকদারসহ ২৫০ জন বীর মুক্তিযোদ্ধার ছবি, মুজিব নগর সরকারের গার্ড অব অনারের ছবি, নিয়াজীর আত্মসমর্পণের দলিল ও ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত হেলমেট ও বিভিন্ন জিনিসপত্র।
মিউজিয়ামের প্রতিষ্ঠাতা আকন মোশাররফ হোসেন জানান, দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। শহীদ বীর বিক্রম নুরুল ইসলাম এ এলাকার সন্তান। তার জন্য কিছু করতে পারিনি। কেবল একটি স্মৃতিসৌধ ও মিউজিয়াম করার উদ্যোগ নিয়েছি। মিউজিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি। এখনো স্মৃতিসৌধের কাজ শুরু করতে পারিনি। অর্থাভাবে করতে পারছিনা। মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছিলেন। সরকারী বা বেসরকারী সাহায্য পেলেই কাজ সম্পন্ন করা সম্ভব।
দীর্ঘ নয় মাস যুদ্ধের বিনিময়ে শত্র“মুক্ত হয়েছে এদেশ। স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আবাল-বৃদ্ধ-বনিতা। ইজ্জত হারিয়েছে মা-বোন। পঙ্গু হয়েছে অগণিত মানুষ। অথচ স্বাধীনতার ৪০ বছর পরও মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা গণহত্যার স্মৃতি সংরক্ষিত হয়নি। এমনকি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গড়ে ওঠেনি কোন স্মৃতিস্তম্ভ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়টিও সংস্কারের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে। অপরদিকে মুক্তিযোদ্ধাদের দাবীর মুখে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসের হাট বন্দরে মুক্তিযোদ্ধা মিউজিয়াম স্থাপিত হলেও মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রস্তাবিত স্মৃতিসৌধের কাজ এখনো শুরু হয়নি।
মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের দাবি এখন আপামর জনসাধারণের আন্দোলনে পরিণত হয়েছে। আর কালক্ষেপণ না করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে কার্যকরি পদক্ষেপের দাবি জানাচ্ছে কালকিনিবাসী।


সোমবার, ১১ জুন, ২০১২

অনুভূতির কথা

লাবনী আনোয়ার

তোমাকে তখন এক চিমটি সিঁদুর দিতে পারি নি।
আজ আমার বুকে সিঁদুরের নদী বইছে-
কিন্তু এতটুকু সময় নেই যে তোমার সিঁথিকে রাঙাবো।

তোমার সিঁথি আজ রঙিন অন্য কারো স্বপ্নে,
এ বুকে আজ রক্তিম সিঁদুর বইছে নিরবধি।
বুকের পাঁজরগুলো ভেঙে ভেঙে ঢেউগুলি আছড়ে পড়ছে-
কিন্তু দেখার মতো কেউ নেই।
তোমাকে তখন এক চিমটি সিঁদুর দিতে পারি নি
বলে ব্যাকুল ছিল মন।
ভেবেছিলাম একদিন তোমাকে ভাসিয়ে দেব সিঁদুর গঙ্গায়।
সেই দিনটি বুঝি আজ এল।

আমার কাছ থেকে তুমি চলে গেছ
অগ্নিকে সাক্ষী রেখে।
সেই অগ্নি দেখ আজ আমার চোখে ঝরে।
মেহেদীর রঙে রাঙাইনি বলে ব্যাকুল ছিল মন,
আজ বুকের রক্তে রাঙাব তোমার চরণ।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।

কবিতার সংলাপ

সালাহ উদ্দিন মাহমুদ

-অন্ধকারে কী দেখছ অমন করে?
-কী?
-হয়তো আকাশের তারা
 নয়তো প্রিয়জনের মুখ।
-কবিতা?
-কবিতার মুখ বড়ই ফ্যাকাশে।
-এতো কঠিন কথা আমি বুঝিনা,
 আমিতো তোমার মতো কবি নই।
-কঠিনকে সহজ করে নিতে হয়।
  সবাইতো আর কবি হয না।
-কঠিনকে সহজ করার ক্ষমতা আমার নেই।
-এইতো হয়ে গেল একটি চরণ
  মানুষ যা বলে তা-ই কি কবিতা নয়?
-এত সহজ কবিতা?
-হা, কবিতা সহজ-
  আমরা না বুঝে তাকে কঠিন বলি।
 11.06.2012

অসময়ের কিছু অভিব্যক্তি

সালাহ উদ্দিন মাহমুদ

আমি এখন অসময়ে সময়ের প্রতিধ্বনি শুনি
হতাশার কাফনে মোড়ানো  জীবনের প্রতিচ্ছবি দেখি
ব্যর্থতার মোড়কে আগামীর ছায়া দেখি
জেগে থেকে অলীক স্বপ্ন স্বপ্নের জাল বুনি।

সময়কে এখন অসময়ের পথে হাটতে দেখি
হতাশাকে আশার আলোয় জ্বলতে দেখি
ব্যর্থতাকে সার্থকতার বাজারে চড়াদামে বিক্রি করি
দু:স্বপ্নকে রাতের আড়ালে লুকিয়ে রাখি।
১১.০৬.২০১২

চাই ইউনিয়নে ‘ইউনিয়ন পুলিশ’ ও নগরে ‘নগর পুলিশ’

ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, ড. এ.কে.এম. রিয়াজুল হাসান ও মোশাররফ হোসেন মুসা

এক. সরকারের গণতান্ত্রিক কিংবা অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ঘটে শাসন বিভাগের মাধ্যমে। শাসন বিভাগের অধীনে ও নিয়ন্ত্রণে থেকে পুলিশ বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে। তাই বলা হয়, একটি দেশের পুলিশের আচার-আচরণ দেখে সরকারের চরিত্র বোঝা যায়। গত ২৬মে ঢাকা আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রীদের আন্দোলনের ছবি তুলতে গিয়ে ফটো সাংবাদিকরা পুলিশের হাতে নির্মম প্রহারের শিকার  হন। একইভাবে গত ২৯ মে ঢাকা সিএমএম আদালত চত্বরে পুলিশ কর্তৃক একজন তরুণীর লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ করলে সেখানেও দুজন সাংবাদিক পুলিশের হাতে প্রহৃত হন। পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনুরূপ নির্যাতনের বহু ঘটনা রয়েছে। তবে বর্তমান সরকারের আমলে এই নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

দুই. সকলের জানা রয়েছে, বৃটিশ সরকার ১৮৬১ সালে পুলিশ আইন তৈরি করে তাদের শাসনকার্য পরিচালনার স্বার্থে। দুঃখজনক হলেও সত্য যে, দেশ দু’দুবার স্বাধীনতা লাভ করলেও পুলিশ এখনও জনগণের বন্ধু হতে পারেনি। তবে বৃটিশ আমলে জেলা ম্যাজিষ্ট্রেটের অধীনে পুলিশকে কাজ করতে হতো। ফলে কিছুটা হলেও জবাবদিহিতার মধ্যে থেকে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে। স্বাধীনতার পর কেন্দ্রীভূত সরকার ব্যবস্থায় ক্ষমতা কুক্ষিগত করার স্বার্থে গোটা পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণের ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়। ফলে থানায় একজন জুনিয়র অফিসারের অন্যায় আচরণ দেখলে মানুষ স্বরাষ্ট্র মন্ত্রীকে দায়ী করে। আমরা জানি, যাবতীয় অপরাধ ও বিশৃঙ্খলার সিংহভাগ ঘটে স্থানীয় পর্যায়ে। কিন্তু বাংলাদেশে প্রকৃত স্থানীয় সরকার ব্যবস্থা না থাকায় পুলিশ বাহিনী স্থানীয় সরকারকে কোনো গুরুত্ব প্রদান করে না। যদিও ইংল্যান্ডসহ উন্নত গণতান্ত্রিক বিশ্বে পুলিশ বাহিনীকে স্থানীয় সরকারের অধীনে শুরু থেকেই ন্যস্ত করা আছে। সিডিএলজি দীর্ঘদিন আগে থেকে বলে আসছে বাংলাদেশে দু’প্রকারের সরকার ব্যবস্থা, তথা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ও স্থানীয় সরকার ব্যবস্থা চালু করে স্থানীয় সরকারের জন্য পৃথক পুলিশ বাহিনী গঠন করা অত্যাবশ্যক।

তিন. পূর্বে আমাদের দেশটি পুরোপুরি গ্রামকেন্দ্রিক ছিল। বৃটিশরা গ্রামের আইন-শৃঙ্খলা রক্ষার্থে চৌকিদার নিয়োগ করে। তৎকালীন বৃটিশ সরকার গ্রাম চৌকিদারী আইন পাশ করে স্থানীয় শাসনকে আইনের কাঠামো প্রদান করে। পরবর্তীকালে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন কাউন্সিল ইত্যাদির হাত ধরে বর্তমানে ইউনিয়ন পরিষদ নামে গ্রামীণ ইউনিটটি পরিচিতি লাভ করেছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ ১৯৮৩ এর মাধ্যমে গ্রাম পুলিশের ক্ষমতা ও কার্যাবলী নির্দিষ্ট করা হয়। উক্ত আইনে ২১ প্রকার অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষমতা গ্রাম পুলিশদের হাতে দেয়া হয়। তার মধ্যে ১৮নং ক্রমিকে বলা হয়েছে, গ্রাম পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট বা গ্রেফতারী পরোয়ানা ছাড়াই কতিপয় অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পারবে। তবে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশদের নিয়ন্ত্রণের একক কর্তৃপক্ষ না হওয়ায় কার্যত তারা থানা পুলিশের এজেন্ট হয়ে কাজ করতে বাধ্য থাকে। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত নামে বিচার ও শালিসী বোর্ড রয়েছে। সেখানে ক্ষমতার পৃথকীকরণ তত্ত্বের প্রয়োগ না থাকায় নির্বাচিত প্রতিনিধিরা বিচারিক কাজ করে থাকেন। তার ফলে বিচারে পক্ষপাতিত্বের সুযোগ থাকে এবং মাঝে মধ্যে সংশ্লিষ্টদের আইন নিজ হাতে তুলে নেয়ার মতো ঘটনাও ঘটতে দেখা যায়। তারপরেও সেখানকার শালিসী বোর্ড এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। তবে একই ব্যক্তি গ্রাম আদালতে ভুল স্বীকার করে, অথচ উচ্চ আদালতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। সেজন্য বিদ্যমান আদালতের সাক্ষী-সাবুদ ব্যবস্থাকে অনেকে আর্টিফিশিয়্যাল বলে আখ্যায়িত করে থাকেন। কেউ কেউ মনে করেন ছাগল হারিয়ে কোর্টের কাছে বিচার চাওয়া মানে গরু হারানোর ব্যবস্থা করা। সেজন্য ইউনিয়নে ‘ইউনিয়ন আদালত’ গঠন করা এখন সময়ের দাবী।

চার. বর্তমান সরকার পৌর এলাকায় ‘পৌর পুলিশ’ নিয়োগ দেওয়ার চিন্তা-ভাবনা করছে। তবে যেসব পৌরসভা পৌর পুলিশদের বেতন-ভাতা প্রদান করতে সক্ষম হবে সেখানেই প্রথমে পৌর পুলিশ নিয়োগ দেয়া হবে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা বহাল রেখে সরকারের কোন উদ্যোগই কাজে আসবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিদ্যমান ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন আর ক্যান্টনমেন্ট বোর্ডগুলোতে জনগণের একেকটি অংশ বসবাস করে। এই চারটি ইউনিটের মধ্যে ইউনিয়ন হলো গ্রামীণ এবং পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড হলো নগরীয় স্থানীয় ইউনিট। প্রথমে উক্ত দুই প্রকারের স্থানীয় সরকারকে ভিত্তিমূল ধরে স্থানীয় সরকারের উচ্চতম ও মধ্যবর্তী ইউনিটগুলো নির্দিষ্ট  করে তাদের কাজ নির্ধারণ করা যেতে পারে। তবে সর্বপ্রথম ইউনিয়নে ‘ইউনিয়ন সরকার’ ও নগরে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা করা জরুরি। ইউনিয়ন সরকারের অধীনে ‘ইউনিয়ন পুলিশ’ (গ্রাম পুলিশ) এবং নগর সরকারের অধীনে ‘নগর পুলিশ’ দায়িত্ব পালন করবে। এখানে সংক্ষেপে নগর পুলিশের কার্যক্রম তুলে ধরা যেতে পারে। নগর প্রশাসন, নগর সংসদ ও নগর আদালত মিলে ‘নগর সরকার’ গঠিত হবে। নগর প্রশাসনের প্রধান হবেন ‘মেয়র’। কাউন্সিলররা নগর সংসদের সদস্য হবেন। আর পৃথকভাবে মনোনীত কিংবা নির্বাচিত ব্যক্তিরা ‘নগর আদালতে বিচারিক দায়িত্ব পালন করবেন। নগর পুলিশরা মেয়রের অধীনে থেকে দায়িত্ব পালন করবেন। নগর পুলিশ নগরকেন্দ্রিক যাবতীয় অপরাধের তদন্ত করবেন এবং অপরাধীকে বিচারের জন্য নগর আদালতে সোপর্দ করবে। নগর পুলিশ জাতীয় পর্যায়ে সংঘটিত কিংবা বড় ধরনের অপরাধ দমনে কেন্দ্রীয় সরকারের পুলিশকে সহযোগিতা দিবে। নগর পুলিশ নগরে বসবাসরত নাগরিকদের নিরাপত্তা প্রদানসহ আবাসিক হোটেলগুলোর বোর্ডারদেরও নিরাপত্তা প্রদান করবে।

পাঁচ. বলা বাহুল্য, এই বাহিনী ফুটপাত, খাল, সরকারি জায়গা, পার্ক ইত্যাদি সহ নাগরিকদের স্বার্থে ব্যবহৃত সরকারি জায়গাগুলো অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত রাখবে। নগর সংসদে উন্নয়ন, প্রশাসন, শিক্ষা, যানজট, রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ, পানি, গ্যাস, আইন-শৃঙ্খলা, সবুজায়ন, বৃক্ষায়ন সহ যাবতীয় বিষয় আলোচনা করা হবে। আর সংসদে পাশকৃত প্রস্তাবাবলী নগর প্রশাসন বাস্তবায়ন করবে। অর্থাৎ নগর সরকারে ক্ষমতার পৃথকীকরণ তত্ত্বের পুরোপুরি প্রয়োগ ঘটবে। এই ব্যবস্থা গৃহীত হলে নগরে অপরাধ দমনে পুলিশ ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী না করে মানুষ মেয়রকে প্রথমে দায়ী করবে। সেইসঙ্গে কমিউনিটি পুলিশিং এর শ্লোগান ‘আমি পুলিশ, আমিই জনগণ’ শুধু কথার কথা হয়ে থাকবে না, নিজেদের চর্চার মধ্য দিয়ে প্রতিটি মানুষ সেটি উপলব্ধি করতে সক্ষম হবেন।

লেখকবৃন্দ: প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, চেয়ারম্যান, জানিপপ; প্রফেসর ড. এ.কে.এম. রিয়াজুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান, বিসিএস শিক্ষা; এবং মোশাররফ হোসেন মুসা, সদস্য, সিডিএলজি।

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক স্থানীয় সরকার

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ.কে.এম. রিয়াজুল হাসান ও মোশাররফ হোসেন মুসা:
গণতান্ত্রিক ¯া’ নীয় সরকার কি ও কেন এবং গণতান্ত্রিক রাজনীতির স্থানীয়করণ
এক কথায় বলা যায়, স্থানীয় মানুষের সেবা ও উনড়বয়নের জন্য দেশের প্রতিটি স্থানীয় প্রশাসনিক ইউনিটে গণতন্ত্রের ভিত হিসেবে যে
স্বাবলম্বি ও স্বশাসিত সরকার ব্যবস্থা থাকে তাকেই গণতান্ত্রিক স্থানীয় সরকার বলে। স্থানীয় সরকার নিজস্ব আয় দ্বারা প্র মে শতভাগ
সিস্টেম কস্ট তথা দাপ্তরিক খরচ, নির্বাচিত প্রতিনিধি ও অনির্বাচিত কর্মকর্তা-কর্মীদের বেতন-ভাতা, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল,
ইন্টারনেট বিল, আপ্যায়ন ব্যয় ইত্যাদি নির্বাহ করে থাকে, এবং একই সঙ্গে নিজস্ব উদ্বৃত্ত আয়ে ও প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের
আর্থিক ও অন্যান্য সহায়তা নিয়ে নিজস্ব এলাকায় সেবামূলক ও উনড়বয়নমূলক কর্মকান্ড পরিচালিত করে থাকে। তাই বলা যায়, স্থানীয়
সরকার স্বয়ংসম্পূর্ণ হওয়া মানেই গোটা দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়া, এবং স্থানীয় সেবা ও উনড়বয়ন মানেই সমগ্র দেশের সমষ্টিগত সেবা ও
উনড়বয়ন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এসব বিবেচনায় নিয়ে বলা যায় যে, বাংলাদেশে গণতন্ত্রের ভিত হিসেবে কোনও স্বাবলম্বী ও
স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা নেই। তাই, ২০২০ সাল ও ২০৫০ সাল নাগাদ নগরায়নসহ অন্যান্য পরিবর্তনশীল বিষয়গুলো
বিবেচনায় নিয়ে গণতন্ত্রের ভিত হিসেবে স্বাবলম্বি, স্বশাসিত ও গতিশীল স্থানীয় সরকাব স্থাপন করতে ‘গণতান্ত্রিক স্থানীয় সরকারের
রূপরেখা’টি একটি সমন্বিত ডিজাইন হিসেবে প্রণীত হয়েছে, এবং তা আনুষ্ঠানিকভাবে ১৯৯৭ সালের ১৩ জানুয়ারী ঢাকায় জাতীয়
জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত একটি জাতীয় সেমিনারে সকলের বিবেচনার জন্য উপস্থাপিত করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
যে, এই রূপরেখাটি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানীয় স্তরে গণতান্ত্রিক রাজনীতির স্থানীয়করণ অর্থাৎ
প্রতিটি স্থানীয় ইউনিটে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দেয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে।
স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠাকরণ, কেন্দ্রীয় সরকার নামকরণ ও সরকারের প্রকারভেদকরণ
বাংলাদেশে বর্তমানে একটিই সরকার, তা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। একটি মাত্র সরকার থাকায় ‘কেন্দ্রীয় সরকার’
প্রত্যয়টি ব্যবহৃত হওয়া সঠিক নয়, যদিও প্রায় সকলে তা উলেখ
করে থাকেন। বিদ্যমান ব্যবস্থায় ‘স্থানীয় সরকার’ নামে ইউনিয়ন
পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও নগর কর্পোরেশন বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের স্থানীয় এজেন্ট/শাখা হিসেবে কাজ
করছে; এসব স্থানীয় প্রতিষ্ঠান গণতন্ত্রের ভিত হিসেবে স্বাবলম্বী ও স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নয় বলে তাদের পরিবর্তে সকল
স্থানীয় স্তরে গণতন্ত্রের ভিত, স্বাবলম্বী ও স্বশাসিত হিসেবে স্থানীয় সরকার গঠন করতে হবে এবং আইন, বিধি-বিধান ও বইপু
স্তকের যেসব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বোঝাতে শুধু “সরকার” শব্দটি রয়েছে সেসব জায়গায় “কেন্দ্রীয় সরকার”
শব্দগুচ্ছ প্রতিস্থাপন করতে হবে। তা করা হলে বাংলাদেশে দুই প্রকারের সরকারের Ñ কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার Ñ অস্তিত্ব
আইনতঃ প্রতিষ্ঠিত হবে, এবং তা সকলের কাছে আনুষ্ঠানিকভাবে দৃশ্যমান হবে।
স্থানীয় ইউনিট ও স্থানীয় সরকারের প্রকারভেদকরণ
বাংলাদেশের স্থানীয় ইউনিটগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: (১) গ্রামীণ স্থানীয় ইউনিট, যেমন- ৪,৫০৩টি ইউনিয়ন এবং ১৭৪টি
উপজেলা, কারণ এসব ইউনিট আইনীমতে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত; (২) নগরীয় স্থানীয় ইউনিট, যেমন- ৩০৯টি পৌরসভা ও ৬টি
নগর কর্পোরেশন, কারণ এসব ইউনিট আইনীমতে শুধু নগরীয় এলাকা নিয়ে গঠিত; এবং (৩) গ্রামীণ-নগরীয় স্থানীয় ইউনিট, যেমন-
৭টি বিভাগ, ৬৪টি জেলা ও ৩০৮টি উপজেলা, কারণ এসব ইউনিট গ্রামীণ ও নগরীয় এলাকার সমন্বয়ে গঠিত। সাধারণত গ্রামীণ
স্থানীয় ইউনিটে গঠিত স্থানীয় সরকারকে বলা হয় গ্রামীণ স্থানীয় সরকার; নগরীয় স্থানীয় ইউনিটে গঠিত স্থানীয় সরকারকে বলা হয়
নগরীয় স্থানীয় সরকার; এবং গ্রামীণ-নগরীয় স্থানীয় ইউনিটে গঠিত স্থানীয় সরকারকে বলা হয় গ্রামীণ-নগরীয় স্থানীয় সরকার।
বাংলাদেশে তিন প্রকারের স্থানীয় ইউনিটে তিন প্রকারের স্থানীয় সরকার গঠন করা যেতে পারে: এক. গ্রামীণ স্থানীয় সরকার; দুই.
নগরীয় স্থানীয় সরকার; এবং তিন. গ্রামীণ-নগরীয় স্থানীয় সরকার। কিন্তু বাংলাদেশে স্থানীয় ইউনিটের প্রকারভেদকরণ যথার্থভাবে
করা যায়নি বলে স্থানীয় সরকারের প্রকারভেদকরণ যথার্থভাবে করা সম্ভব হয়নি এবং তার ফলে ক্ষমতা ও দায়িত্ব যথার্থভাবে নির্ধারিত
ও বণ্টিত হয়নি, হচ্ছেনা। তাই স্থানীয় ইউনিট ও স্থানীয় সরকারের প্রকারভেদকরণ যথার্থভাবে করতে হবে এবং সেসব ইউনিটে
গঠিত স্থানীয় সরকারের ক্ষমতা ও দায়িত্ব সেভাবে প্রদান করতে হবে।

গ্রামীণ-নগরীয়
স্থানীয় সরকার
গ্রামীণ স্থানীয় সরকার
নগরীয় স্থানীয় সরকার
স্থানীয় সরকারের একটি সমন্বিত ¯রÍ বিন্যাসকরণ: তত্ত্বগত ও ব্যবহারিক
স্থানীয় সরকার এক স্তরবিশিষ্ট হলে স্তরবিন্যাসকরণের বিষয়টি কখনো গুরুত্বপূর্ণ বিষয় হত না। এটি বহু স্তরবিশিষ্ট হবার কারণে
সমন্বিত স্তরবিন্যাসকরণের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এটিকে
একটি তত্ত্বগত ফর্মূলায় বা¯বÍ অবস্থা বিবেচনায় নিয়ে প্রণয়ন
করতে হবে, যা মোঘল-পূর্ব, মোঘল, বৃটিশ, পাকিস্তান ও
বাংলাদেশ আমল মিলে আজ অবধি করা সম্ভব হয়নি। তত্ত্বগতভাবে
প্রদর্শিত রেখাচিত্র অনুযায়ী গ্রামীণ- নগরীয় স্থানীয় সরকার হবে স্থানীয়
সরকারের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তারপর একদিকে থাকবে গ্রামীণ
স্থানীয় সরকার এবং অপরদিকে থাকবে নগরীয় স্থানীয় সরকার।
ব্যবহারিক ক্ষেত্রে গ্রামীণ-নগরীয় স্থানীয় সরকার হিসেবে বিভাগীয় সরকার হবে স্থানীয় সরকারের সর্বোচ্চ ইউনিট। তারপর একদিকে
থাকবে গ্রামীণ স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন সরকার, উপজেলা সরকার ও জেলা সরকার, এবং অন্যদিকে থাকবে নগরীয় স্থানীয়
সরকার অর্থাৎ নগর সরকার। এক্ষেত্রে শুধু ইউনিয়ন নয়, উপজেলা ও জেলার এলাকার মধ্যেও কোনো নগরীয় এলাকা (পৌরসভা ও
নগর কর্পোরেশন) থাকবে না; তাতে ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্পূর্ণভাবে গ্রামীণ ইউনিটে পরিণত হবে। পৌরসভা ও নগর
কর্পোরেশনগুলো শুধু নগর হিসেবে আখ্যায়িত হবে এবং সেখানে এক ধরনের নগরীয় স্থানীয় সরকার থাকবে, তা করতে গিয়ে
বর্তমানকার দুই ধরনের নাম, দুই ধরনের আইন ও দুই ধরনের ব্যবস্থা অপ্রয়োজনীয় বলে বিলুপ্ত হবে। এখানে লক্ষণীয় যে, নগরের
আয়তন, সংখ্যা ও জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামীণ ইউনিটগুলোর আয়তন, সংখ্যা ও জনসংখ্যা কমতে থাকবে। গোটা বাংলাদেশ
নগরে পরিণত হয়ে যাবার ফলে ২০৫০ সাল নাগাদ গ্রামীণ ইউনিটগুলো বিলুপ্ত হয়ে যাবে; ফলে বাংলাদেশ অনেকগুলো নগরীয়
ইউনিটে বিভক্ত হয়ে পড়বে; তখন স্থানীয় সরকার দুই স্তরবিশিষ্ট Ñ বিভাগীয় সরকার ও নগর সরকার Ñ হয়ে যাবে; এবং
বাংলাদেশের সরকার ব্যবস্থা তিন স্তরবিশিষ্ট Ñ কেন্দ্রীয় সরকার, বিভাগীয় সরকার ও নগর সরকার Ñ হবার মাধ্যমে সরকারের
আকার-আয়তন ছোট হয়ে পড়বে। তাই, প্রস্তাবিত স্তরবিন্যাসটি খুবই গতিশীল ও সুদূরপ্রসারী। এটি গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন
প্রμিয়া শুরু করার প্রয়োজনীয়তা অপরিসীম বলে প্রতীয়মান হয়।
স্থানীয় সরকারের সর্বনিমড়ব ইউনিট: ইউনিয়ন সরকার ও নগর সরকার
স্থানীয় সরকারের সর্বনিমড়ব ইউনিট যথার্থভাবে নির্ধারিত না হওয়ায় এক ধরনের মারাত্বক ধারণাগত বিভ্রান্তি বিরাজমান রয়েছে।
ইউনিয়নকে কিংবা ইউনিয়নের নীচে অন্য কোনও ইউনিটকে স্থানীয় সরকারের সর্বনিমড়ব ইউনিট মনে করা হত, হয়। কিন্তু স্থানীয়
সরকারের সর্বনিমড়ব ইউনিট একটি নয়; বস্তুত, সর্বনিমড়ব ইউনিট হতে হবে দু’টি Ñ ইউনিয়ন ও নগর Ñ অর্থাৎ ইউনিয়ন সরকার ও নগর
সরকার। নগর বলতে দেশের ৩০৯টি পৌরসভা ও ৬টি নগর কর্পোরেশনকে বোঝানো হয়েছে। তৃণমূলে ইউনিয়ন ও নগর পাশাপাশি
অবস্থিত দুইটি স্থানীয় ইউনিট, এবং ভৌগোলিকভাবে পৃক ও ভিনড়ব ধরনের দুইটি স্থানীয় প্রশাসনিক ইউনিট। তাই স্থানীয় সরকারের
সর্বনিমড়ব ইউনিট হিসেবে একদিকে গ্রামীণ এলাকায় থাকবে ইউনিয়ন সরকার এবং অপরদিকে নগরীয় এলাকায় থাকবে নগর সরকার।
গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখায় উপস্থাপিত ইউনিয়ন সরকারের রূপরেখা ও নগর সরকারের রূপরেখা অনুযায়ী স্থানীয়
সরকারের সর্বনিমড়ব ইউনিটদ্বয় অবশ্যই গঠন করতে হবে। গ্রামীণ এলাকায় ইউনিয়নের নিচে আর কোনও প্রশাসনিক ইউনিটের
প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও অতীতে স্বনির্ভর গ্রাম সরকার, পলী
পরিষদ, গ্রাম সভা, গ্রাম পরিষদ, গ্রাম সরকার ইত্যাদি নামে
আরেকটি স্থানীয় সরকার ইউনিট স্থাপন করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে দেশের কোটি কোটি টাকা ও মূল্যবান সময় অপচয়
করা হয়েছে, এবং তা করতে গিয়ে ইউনিয়নকে দূর্বল থেকে দূর্বলতর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, এবং স্থানীয় সরকারের সর্বোচ্চ
ইউনিট Ñ বিভাগ অথবা জেলা Ñ গঠন ও কার্যকর করার ওপর জোর না দিয়ে মধ্যবর্তী ইউনিট হিসেবে উপজেলার ওপর অতিমাত্রায়
জোর দিতে গিয়েও ইউনিয়নকে অবহেলিত ও দূর্বলতম প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। অনুরূপ প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমানে
‘ওয়ার্ড সভা’ নামে আরেকটি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের স্বার্থে এসব
অপ্রয়োজনীয় তৎপরতা এখনই বন্ধ হওয়া উচিত বলে মনে হয়। তাই আমাদেরকে ‘ইউনিয়নে ইউনিয়নে গণতন্ত্রায়ন, ইউনিয়নের
জনগণের ক্ষমতায়ন’ এবং ‘নগরে নগরে গণতন্ত্রায়ন, নগরের জনগণের ক্ষমতায়ন’ ¯োগানদ্বে
য়র ভিতরগত তাৎপর্য উপলব্ধি করে
অনুপ্রাণিত ও উৎসাহিত হতে হবে।

স্থানীয় সরকারের সর্বোচ্চ ইউনিট: বিভাগীয় সরকার অথবা জেলা সরকার
স্থানীয় সরকারের সর্বোচ্চ ইউনিট সুনির্দিষ্টভাবে নির্ধারিত ও কার্যকরী না করায় মারাত্বক বিভ্রান্তি ও অসঙ্গতির মধ্যে স্থানীয় সরকারের
ক্ষমতা, দায়িত্ব ও অধিকার নির্ধারিত ও প্রতিষ্ঠিত করার বিষয়টি খুবই দোলায়মান রয়েছে। বিভাগকে মাঠ পর্যায়ের সর্বোচ্চ ইউনিট
বলা হলেও তাতে যথেষ্ট ক্ষমতা ও কার্যাবলী অর্পণ এবং নির্বাচিত প্রতিনিধির কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি। ‘সর্বস্তরে গণতান্ত্রিক
সরকার চাই’ এই তাৎপর্যপূর্ণ শ্লোগানের বাস্তবায়ন প্রμিয়ায় বিভাগকে গ্রামীণ-নগরীয় স্থানীয় ইউনিট হিসেবে স্থানীয় সরকারের
সর্বোচ্চ ইউনিট করতে হবে এবং তাতে নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখায়
উপস্থাপিত বিভাগীয় সরকারের রূপরেখায় ব্যবস্থামতে বিভাগীয় সরকার স্থাপন করতে হবে। যদি সর্বোচ্চ ইউনিট হিসেবে বিভাগ
অপ্রয়োজনীয় বিবেচিত হয় তদস্থলে জেলাকে সর্বোচ্চ ইউনিট করা যেতে পারে, এবং সেক্ষেত্রে বিভাগকে অবশ্যই বিলুপ্ত করতে হবে
এবং গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখায় উপস্থাপিত জেলা সরকারের রূপরেখা অনুযায়ী প্রত্যেক জেলায় জেলা সরকার স্থাপন
করতে হবে। জেলা অথবা বিভাগ নিজস্ব কিছু সুনির্দিষ্ট কাজ করার পাশাপাশি একদিকে ইউনিয়ন ও উপজেলা এবং অন্যদিকে নগরকে
(অর্থাৎ ৩০৯টি পৌরসভা ও ৬টি নগর কর্পোরেশনকে) তদারকি ও সহযোগিতা করবে।
ক্ষমতার পৃকীকরণ তত্ত্বের প্রয়োগ করতে হবে: স্থানীয় প্রশাসন, যেমন- ইউনিয়ন প্রশাসন ও নগর
প্রশাসন; স্থানীয় সংসদ, যেমন- ইউনিয়ন সংসদ ও নগর সংসদ; এবং স্থানীয় আদালত, যেমন-
ইউনিয়ন আদালত ও নগর আদালত প্রতিষ্ঠা করতে হবে
সরকার কী, সরকার কিভাবে গঠিত হয়, সরকারের তিনটি বিভাগের মধ্যে কোন বিভাগের কি ক্ষমতা ও দায়িত্ব, সরকারের রাজস্ব
আয়ের উৎস কি কি, বিধানিক, প্রশাসনিক ও বিচারিক বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ক্ষমতার পৃকীকরণ ইত্যাদি বিষয়
তৃণমূলের ইউনিটে দৃশ্যমান না থাকায় মানুষের কাছে ‘সরকার’ একটি অস্পষ্ট ও দূরবর্তী বিষয় হিসেবে রয়ে গেছে। সেজন্য এবং
স্থানীয় প্রয়োজনেই কেন্দ্রীয় সরকারের মতো স্থানীয় ইউনিটগুলোতেও স্থানীয় সরকারের স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ ও স্থানীয়
আদালত সম্বলিত সরকার ব্যবস্থা স্থাপন করতে হবে; অর্থাৎ ক্ষমতার পৃকীকরণ তত্ত্বের প্রয়োগ ঘটাতে হবে। স্থানীয় প্রশাসনগুলো
হবে: বিভাগীয় প্রশাসন, নগর প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন প্রশাসন। স্থানীয় সংসদগুলো হবে: বিভাগীয়
সংসদ, নগর সংসদ, জেলা সংসদ, উপজেলা সংসদ ও ইউনিয়ন সংসদ। অনুরূপভাবে ইউনিয়ন আদালত, নগর আদালত ইত্যাদি
গঠন করতে হবে। এসব স্থানীয় প্রতিষ্ঠান গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখায় ব্যবস্থামতে গঠন করতে হবে।
গণতান্ত্রিক ক্ষমতায়ন: নরনারীর ১০০/১০০ প্রতিনিধিত ¡ নিশ্চিত করতে এমপো অর্থাৎ মিলেনিয়াম
প্রোপোজাল পার্ট ওয়ান অনুযায়ী প্রণীত ১১ দফা সুপারিশ বা¯বÍ ায়ন করতে হবে
বর্তমানে এটি প্রমাণিত সত্য, প্রকৃতিগতভাবে মেধাগত বিবেচনায় পুরুষ ও নারীর মধ্যে কোনও পার্থক্য নেই। সেজন্য ‘মিলেনিয়াম
প্রোপোজাল পার্ট ওয়ান-এমপো’ অনুযায়ী সরকারের বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠানে (সকল বিধানিক প্রতিষ্ঠানে ও যথাসম্ভব অন্যান্য ক্ষেত্রে)
১০০/১০০ প্রতিনিধিত্বে নরনারীর গণতান্ত্রিক ক্ষমতায়ন করা খুবই জরুরি প্রয়োজন। সেরকম ব্যবস্থা গৃহীত হলে নারীরা কোথায়,
কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তা তারাই নিরসনের পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবেন। সেজন্য জাতীয় সংসদে এবং স্থানীয়
সরকারের বিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করে তাতে নারীদের ১০০/১০০ প্রতিনিধিত্বে গণতান্ত্রিক ক্ষমতায়ন সুনিশ্চিত করতে হবে; সেই
লক্ষ্য পূরণ করতে ইত্যেমধ্যে সিডিএলজি’র পক্ষ থেকে এমপো অনুযায়ী প্রণীত ১১ দফা সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে
এবং এমপো বাস্তবায়ন ফোরাম বাংলাদেশ এর নেতৃত্বে ২৫টি সংগঠন এমপো ও ১১ দফা নিয়ে বুদ্ধিবৃত্তিক আন্দোলন পরিচালিত
করছে। ১১ দফায় ব্যবস্থামতে জাতীয় সংসদের ক্ষেত্রে একজন মহিলা ডেপুটি স্পিকার ও একজন পুরুষ ডেপুটি স্পিকার এবং প্রতি
আসনে একজন মহিলা সদস্য ও একজন পুরুষ সদস্য নির্বাচিত হবেন। ইউনিয়নের ক্ষেত্রে একজন মহিলা ভাইস চেয়ারম্যান ও
একজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং প্রতি ওয়ার্ডে একজন মহিলা মেম্বার ও একজন পুরুষ মেম্বার নির্বাচিত হবেন। নগরের ক্ষেত্রে
একজন মহিলা ডেপুটি মেয়র ও একজন পুরুষ ডেপুটি মেয়র এবং প্রতি ওয়ার্ডে একজন মহিলা কাউন্সিলর ও একজন পুরুষ
কাউন্সিলর নির্বাচিত হবেন। এছাড়া, এমপো অনুযায়ী উপজেলায় নির্বাচিত একজন মহিলা ভাইস চেয়ারম্যান ও একজন পুরুষ ভাইস
চেয়ারম্যান এর ক্ষমতা ও দায়িত্ব সুনির্দিষ্ট করে দিতে হবে।
‘বটম-আপ’ পদ্ধতিতে ক্ষমতা ও দায়িত্ব প্রদান এবং স্বশাসন নিশ্চিত করতে হবে
ক্ষমতা ও দায়িত্ব ‘বটম-আপ’ পদ্ধতিতে অর্থাৎ নীচ থেকে উপরের দিকে বণ্টিত হওয়া উচিত। যেমন- ইউনিয়ন যে কাজগুলো করতে
পারবে না সেগুলো উপজেলা, উপজেলা যে কাজগুলো করতে পারবে না সেগুলো জেলা, এবং নগর ও জেলা যে কাজগুলো করতে

পারবে না সেগুলো বিভাগ সম্পাদন করবে। কেন্দ্রীয় সরকার মূলতঃ জাতীয় ও বৈশ্বিক কাজগুলো সম্পাদন করার পাশাপাশি স্থানীয়
সরকারের কাজে সহযোগিতামূলক ভূমিকায় থাকবে। স্থানীয় সরকারের ইউনিটগুলোতে স্ব-শাসন না থাকায় তাদের ওপর অর্পিত
দায়িত্বাবলী পালনে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা দেখা যায়। যেমন, পত্রিকায় জানা যায়, একটি হাটের জায়গা কতিপয়
ব্যক্তি দখল করে নিলে সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘সরকার এসে হাটের জায়গা উদ্ধার করুক।’ এই বক্তব্যে
বুঝা যায়, তারা কোনও কাজকেই নিজের কাজ মনে করেন না, এবং নিজেদেরকে সরকারই মনে করেন না, অথচ স্থানীয় সরকারও
একটি সরকার। সেজন্য এজেন্ট হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ চাওয়া এবং অর্থ আদায় করাকেই তারা কৃতিত্ব ও সফলতা
মনে করে থাকেন; নিজেদের উদ্যেগে, নিজেদের আয়ে কিছু করার বিষয়টি মাথায় থাকেনা, থাকছেনা। এই অবস্থার পরিবর্তন হওয়া
খুবই প্রয়োজন; তাই, প্রতিটি স্থানীয় ইউনিটে স্বশাসন প্রদান করে প্রতিটি ইউনিটকে স্বশাসিত হবার সুযোগ সৃষ্টি করা খুবই জরুরি
কর্তব্য বলে প্রতীয়মান হয়।
স্থানীয় নির্বাচনী বোর্ড গঠন
প্রতিটি স্থানীয় ইউনিটে সরকার কাঠামোর বাইরে একটি করে নির্বাচনী বোর্ড থাকবে, তথা ইউনিয়নে ‘ইউনিয়ন নির্বাচনী বোর্ড’,
উপজেলায় ‘উপজেলা নির্বাচনী বোর্ড’, জেলায় ‘জেলা নির্বাচনী বোর্ড’, বিভাগে ‘বিভাগীয় নির্বাচনী বোর্ড’ এবং নগরে (পৌরসভা ও
নগর কর্পোরেশন) ‘নগর নির্বাচনী বোর্ড’ গঠন করতে হবে। সেরকম ব্যবস্থা গৃহীত হলে প্রতিটি ইউনিট নিজস্ব দায়িত্বে, নিজস্ব অর্থে
সময়মত সুষ্ঠু নির্বাচন আয়োজন করার ব্যবস্থা করবে। এতে কেন্দ্রীয় সরকারের প্রচুর অর্থ সাশ্রয় হবে এবং স্থানীয় সরকারগুলো
অধিকতর দায়িত্বশীল হয়ে উঠবে।
স্থানীয় ন্যায়পাল এর পদ সৃষ্টি
প্রতিটি ইউনিটে একজন করে ন্যায়পাল থাকবেন, তথা ইউনিয়নে ‘ইউনিয়ন ন্যায়পাল’, উপজেলায় ‘উপজেলা ন্যায়পাল’, জেলায়
‘জেলা ন্যায়পাল’, বিভাগে ‘বিভাগীয় ন্যায়পাল’ এবং শহরে (৩০৯টি পৌরসভা ও ৬টি নগর কর্পোরেশন) ‘নগর ন্যায়পাল’ থাকবেন।
স্থানীয় ন্যায়পালগণ প্রতিটি ইউনিটের নির্বাচিত প্রতিনিধি ও অনির্বাচিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই-বাছাই
সাপেক্ষে মিমাংসা করবেন। এতে প্রতিটি ইউনিটে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তাতে প্রতিনিয়ত গণ-অসন্তোষ নিরসন
করা সম্ভব হবে।
৩১৫টি নগর সরকার গঠন করতে হবে; কেবল ঢাকা শহর নয়, ৩১৫টি শহরকেই রক্ষা করতে হবে
পরিবেশের প্রতি চরম উদাসীনতা ও অপরিকল্পিত নগর ও নগরায়নের কারণে ঢাকা শহর আজকের মরণদশায় উপনীত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ৭ রিখটার মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর ধ্বংসস্তুপে পরিণত হবে এবং তাতে তাৎক্ষণিকভাবে ১ লাখ লোকের
মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে। লক্ষণীয় যে, ঢাকা শহর কেন্দ্রীক একটি মাত্র সরকার ব্যবস্থা থাকার কারণে সমগ্র দেশের মানুষ ঢাকা
শহরমুখী। তবে বর্তমানে ঢাকা শহরের যে অবস্থা, সে অবস্থা আগামীতে অন্যান্য শহরেও প্রকটভাবে দেখা দেবে, যার আলামত
ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। সেজন্য দেশের ৩১৫টি শহরে (৩০৯টি পৌরসভা আর ৬টি নগর কর্পোরেশন মিলে ৩১৫টি শহর)
৩১৫টি নগর সরকার গঠন করে তাদের মাধ্যমে পরিবেশবান্ধব পরিকল্পিত ৩১৫টি নগর গড়তে হবে এবং তা সবসময় বজায় রাখতে
হবে। এতে একদিকে ঢাকা শহর কেন্দ্রীকতা রাতারাতি হ্রাস পাবে এবং অন্যদিকে ঢাকা শহরসহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত
দেশের ৩১৫টি শহর কেন্দ্রীক উনড়বয়ন ভাবনা ও কর্মকান্ড পরিচালিত ও বিকশিত হবে।
সরকারের আকার-আয়তন ছোট করতে হবে; স্থানীয় সরকারের সংখ্যা ও স্তর কমাতে হবে এবং
মধ্যবর্তী ইউনিটের প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে হবে
ছোট্ট সরকার সাধারণত দক্ষ সরকার হয়ে থাকে; সিস্টেম কস্ট কমানো গেলে সেবা ও উনড়বয়ন ব্যয় বাড়ানো যায়। আমাদের দেশের
আয়তন, জনসংখ্যার ঘনত্ব, যোগাযোগ ব্যবস্থা, μমাগত দ্রুত নগরায়ন ও তথ্য প্রযুক্তির বিপুল প্রসার ইত্যাদি বিষয় বিবেচনা নিয়ে
বলা যায়, স্থানীয় ইউনিটের স্তর ও সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশী বলে প্রতীয়মান হয়। প্রাথমিকভাবে ইউনিয়নের সংখ্যা
৪,৫০৩ থেকে কমিয়ে ৩,০০০ করা যেতে পারে; উপজেলার সংখ্যা ৪৮২ থেকে কমিয়ে ৪০০ করা যায়। স্থানীয় সরকারের সর্বোচ্চ
ইউনিট Ñ জেলা অথবা বিভাগ Ñ এবং সর্বনিমড়ব ইউনিট Ñ ইউনিয়ন ও নগর Ñ ভালভাবে কার্যকর করার পাশাপাশি মধ্যবর্তী ইউনিটের
অস্তিত্ব প্রয়োজনের নিরিখে নির্ধারিত হওয়া খুবই প্রয়োজন বলে প্রতীয়মান হয়।

পার্বত্য বিভাগ বনাম পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ
১৯৯৭ সালের ২ ডিসেম্বরে সম্পাদিত শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে সম্প্রতি মাননীয় হাইকোর্ট বিভাগ
অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। এই রায়ে বলা হয়েছে, ‘এটা স্থানীয় সরকারের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং এই
আঞ্চলিক পরিষদের মাধ্যমে একক রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো নষ্ট করা হয়েছে।’ অথচ ১৯৯৭ সালের ১৩ জানুয়ারী ঢাকা শহরে
জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে ‘গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখা’য় ৬টি বিভাগীয় সরকার এবং
পার্বত্য চট্রগ্রামের সংঘাতপূর্ণ সমস্যাটি নিরসনকল্পে একটি নতুন “পার্বত্য বিভাগ” গঠন করে তাতে পার্বত্য বিভাগীয় সরকার গঠন
করার প্রস্তাব উপস্থাপন করা হয়। তৎকালীন সরকার পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন না করে যদি পার্বত্য বিভাগ গঠন করে
তাতে ‘পার্বত্য বিভাগীয় সরকার’ গঠন করতেন তাহলে সরকারের এই মহৎ শান্তি উদ্যোগটি এভাবে হাইকোর্ট বিভাগ কর্তৃক অবৈধ
বলে ঘোষিত হতো না। এখানে উল্লেখ্য যে, সংবিধান সংশোধন না করে সাধারণ আইনেই বিদ্যমান ৭টি বিভাগে ‘বিভাগীয় সরকার’
এবং প্রস্তাবিত পার্বত্য বিভাগে ‘পার্বত্য বিভাগীয় সরকার’ গঠন করা খুবই সম্ভব।
২০৫০ সাল: গোটা দেশের নগরায়ন
বর্তমানে বাংলাদেশের ৪ কোটি লোক নগরে বসবাস করে। ২০২০ সাল নাগাদ প্রায় অর্ধেক জনগোষ্ঠী এবং ২০৫০ সাল নাগাদ প্রায়
গোটা জনগোষ্ঠী নগরবাসী হবেন। সেজন্য এখনই দেশের ৩১৫টি নগরকে পরিবেশবান্ধব পরিকল্পিত নগরে পরিণত করতে হবে এবং
পরিবেশবান্ধব পরিকল্পিত নগর ও নগরায়ন বজায় রাখতে একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। μমাগতভাবে দ্রুত নগরায়নের
ফলে ২০৫০ সাল নাগাদ গ্রামভিত্তিক প্রশাসনিক ইউনিটের Ñ ইউনিয়ন, উপজেলা ও জেলা Ñ বিলুপ্তি ঘটবে; ফলশ্রুতিতে সে সময়
নগরগুলো বিভাগের অধীনে পরিচালিত হবে। তখন গোটা সরকার ব্যবস্থা তিন স্তরবিশিষ্ট হয়ে যাবে। অর্থাৎ তখন কেন্দ্রীয় সরকার,
বিভাগীয় সরকার ও নগর সরকার অথবা কেন্দ্রীয় সরকার, জেলা সরকার ও নগর সরকার থাকবে। কেউ কেউ সরকারের আকার-
আয়তন, স্তরবিন্যাসকরণ, প্রকারভেদকরণ, নগরায়ন, বিদ্যুতায়ন, পেশাগত পরিবর্তন, শিক্ষার প্রসার, বহুতল ভবন, জনঘনত্ব,
যোগাযোগ ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির প্রসার, সিস্টেম কস্ট, সেবা ও উনড়বয়ন কস্টের বিষয়গুলো বিবেচনায় না এনে নতুন নতুন ইউনিয়ন,
উপজেলা, জেলা, বিভাগ ও প্রদেশ সৃষ্টির প্রস্তাব করছেন, যা খুবই অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন বলে প্রতীয়মান হয়। তাই, গণতান্ত্রিক
স্থানীয় সরকারের রূপরেখায় উপস্থাপিত সমন্বিত স্তরবিন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ, গতিশীল ও সুদূরপ্রসারী বলে আমরা মনে করি।
বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষাপটে নগরীয় কৃষি ও নগর সরকার নিয়ে বিশেষ ভাবনা থাকতে হবে
বর্তমানে ১৫ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষ দেশের ৩১৫টি শহরে বসবাস করে। ২০২০ সাল নাগাদ অর্ধেক জনগোষ্ঠী এবং
২০৫০ সাল নাগাদ গোটা জনগোষ্ঠী নগরীয় এলাকায় বসবাস করবে বলে মনে করা হয়। ফলে গ্রামীণ কৃষি, গ্রামীণ জীবন, গ্রামীণ
সমাজ, গ্রামীণ সভ্যতা, গ্রামীণ সংস্কৃতি ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তে যথাμমে নগরীয় কৃষি, নগরীয় জীবন, নগরীয়
সমাজ, নগরীয় সভ্যতা, নগরীয় সংস্কৃতি ও নগরীয় স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠতে থাকবে। বর্তমানে বিপুল জনসংখ্যার জন্য
খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে গ্রামীণ কৃষি ব্যবস্থার পাশাপাশি নগর সরকারের মাধ্যমে প্রতি নগরে নগরীয় কৃষি ব্যবস্থা গড়ে তোলার
ওপর সবিশেষ জোর দিতে হবে, এবং ভবিষ্যতের কৃষি হিসেবে নগরীয় কৃষির ওপর গুরুত্বারোপ তো অবশ্যই অব্যাহত রাখতে হবে,
এবং ‘নগর মানে কৃষি নয়’ এই ক্ষতিকর ভাবনার বিপরীতে ‘কৃষিকে নিয়েই নগর’ এই উপকারী ভাবনা সমাজে সুপ্রতিষ্ঠিত করতে
হবে। তাই, গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখায় ২০৫০ সাল নাগাদ একটি নগরীয় বাংলাদেশ এর কথা বিবেচনায় নিয়ে নগর
সরকারের রূপরেখা ও তার আলোকে প্রণীত ২১ দফা সুপারিশ উপস্থাপিত করা হয়েছে। সেজন্য এখন থেকেই ব্যাপক পরিকল্পনার
আওতায় গোটা সমাজকে এর জন্য মানসিক ও শিক্ষাগতভাবে প্রস্তুত করতে হবে; সেক্ষেত্রে নগর সরকার ও নগরীয় কৃষির
প্রয়োজনীয়তা ও গুরুত্ব খুবই অপরিসীম বলে প্রতীয়মান হয়।
২০২০ সালের মধ্যে বিদেশে ২ কোটি লোকের কর্মসংস্থান করা সম্ভব
বর্তমানে প্রায় এক কোটি লোক বিদেশে কর্মরত রয়েছে বলে বেসরকারীভাবে মনে করা হয়। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ২
কোটিতে উনড়বীত করা সম্ভব। ঢাকা শহরে অনুষ্ঠিত প্র ম এনআরবি সম্মেলনে উপস্থাপিত এই প্রস্তাবটি সরকার কর্তৃক গৃহীত হয়।
সেটি পূরণে একাগ্র প্রচেষ্টা অব্যাহত থাকলে এ বিষয়ে সফলতার সম্ভাবনা ১০০ ভাগ রয়েছে বলে প্রতীয়মান হয়, এবং প্রবাসীদের
অর্থ, জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, আইডিয়া ইত্যাদি যথাযথভাবে কাজে লাগাতে পারলে এক বিপুল সেবা ও উনড়বয়ন ধারার সৃষ্টি হবে। সে
জন্য সর্বস্তরে অর্থাৎ কেন্দ্রে, বিভাগে, নগরে, জেলায়, উপজেলায় ও ইউনিয়নে গণতন্ত্রায়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করা
খুবই জরুরি। এটি মাথায় রেখে এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখেই গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখায়

২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে একটি উনড়বত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা Ñ গণস্বপড়ব ২০২০ Ñ উপস্থাপন করা হয়।
এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে বলে আমরা মনে করি।
উনড়বত গণতান্ত্রিক বাংলাদেশ: গণস্বপড়ব ২০২০
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার Ñ অর্থাৎ উনড়বত গণতন্ত্র প্রতিষ্ঠা করার Ñ বিষয়টি অনির্দিষ্ট কালের জন্য ঝুলিয়ে না রেখে একটি
নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পনড়বড়ব করার পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। গণস্বপড়ব ২০২০ হচ্ছে ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ২৫টি
ক্ষেত্রে স্বল্প টাকায় গণতন্ত্রায়ন সম্পনড়ব করে একটি উনড়বত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ প্রμিয়া সম্পনড়ব করার একটি বা¯বÍ ায়নযোগ্য
পরিকল্পনা। যদি এই কাজটি ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সফলতার সঙ্গে সম্পনড়ব করা যায়, তাহলে তার কয়েক মাস পরেই
অর্থাৎ ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে একে একটি বিশেষ অর্জন হিসেবে উলেখ
করা সম্ভব হবে।
অনুরূপভাবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে অন্যান্য বা¯বÍ ায়নযোগ্য লক্ষ্য অর্জনের সময়সীমাও ২০২০ সাল
কেন্দ্রীক করে এগিয়ে যাওয়া খুবই যৌক্তিক হবে বলে মনে হয়। এছাড়া, ২০২০ সাল গোটা বিশ্বজুড়েই নানা ধরনের বা¯বÍ ায়নযোগ্য
লক্ষ্য অর্জনের সময়সীমার একটি ল্যান্ডমাকর্  হিসেবে খুবই সুপরিচিত সাল। সেই বিবেচনায়ও একে লক্ষ্য অর্জনের সময়সীমা ধরে
একটি জাতীয় কর্মযজ্ঞ পরিচালিত হতে পারে বইকি। “গণস্বপড়ব ২০২০” নামটিও খুবই সার্থক ও যথার্থ বলে প্রতীয়মান হয়, কারণ এর
মাধ্যমে জাতীয় স্বপড়বকে সকল মানুষের স্বপড়ব এবং এর সঙ্গে সকল মানুষের সংযুক্ততা খুব ভালভাবে প্রকাশ পেয়েছে।
শেষ কথা
বিভিনড়ব বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষকদের সমন্বয়ে গঠিত “সেন্টার ফর ডেমোμেটিক লোকাল গভার্ন্যান্স-সিডিএলজি” এর মাধ্যমে
স্থানীয় সরকার গবেষক ও সিডিএলজি’র নির্বাহী পরিচালক আবু তালেব প্রণীত “গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখা’ ভিত্তিক
একটি বুদ্ধিবৃত্তিক ক্যাম্পেইন দীর্ঘ দিন ধরে চলে আসছে। প্রস্তাবিত গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখাটির কপি ও তার আলোকে
প্রণীত উপজেলার জন্য ২৫ দফা, নগরের জন্য ২১ দফা, ইউনিয়নের জন্য ১৭ দফা, এমপো অর্থাৎ মিলেনিয়াম প্রোপোজাল পার্ট
ওয়ান অনুযায়ী ১০০-১০০ প্রতিনিধিত্বে নারী-পুরুষের গণতান্ত্রিক ক্ষমতায়নের জন্য ১১ দফা সুপারিশের কপি ও তার সারসংক্ষেপ
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, রাজনীতিক, গবেষক, লেখক,
সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, ডাক্তার, এনজিও ব্যক্তিত্বসহ সংশিষ্ট
সকলের সদয় অবগতি ও বিবেচনার জন্য পেশ করা
হয়েছে; এর পাশাপাশি সভা, সেমিনার, মতবিনিময় সভা, দলগত সভা, একজন-একজন-করে মতবিনিময় সভা, টেলি সংলাপ,
প্রকাশনা, পত্রিকায় লেখালেখি, ই-মেইল সংবাদ প্রেরণ ইত্যাদি করা হয়েছে, হচ্ছে। এসবের মাধ্যমে সকলের মাঝে উক্ত রূপরেখা ও
সুপারিশের প্রতি একটি ইতিবাচক প্রত্যয় ও দৃঢ সমর্থন পরিলক্ষিত হয়ে আসছে। তাই, বতর্ম ান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রস্তাবিত
গণতান্ত্রিক স্থানীয় সরকারের রূপরেখাটি এবং তার আলোকে প্রণীত সুপারিশগুলো অবিলম্বে বা¯বÍ ায়নের লক্ষ্যে গণসমর্থন ও
সহযোগিতা আরো বিস্তৃত ও ব্যাপকতর করতে আমরা সকলের দৃঢ় সমর্থন ও সহযোগিতা কামনা করছি, এবং সরকারকে তা বিশেষ
গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।
লেখকবৃন্দ: প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, চেয়ারম্যান, জানিপপ; প্রফেসর ড. এ.কে.এম. রিয়াজুল হাসান, বিসিএস
শিক্ষা; এবং মোশাররফ হোসেন মুসা, সদস্য, সিডিএলজি। ই-মেইল- লধহরঢ়ড়ঢ়১৯৯৫@মসধরষ.পড়স

বুধবার, ৬ জুন, ২০১২

ভাষা আন্দোলনের ছয় দশকেও নির্মিত হয়নি শহীদ মিনার!

সালাহ উদ্দিন মাহমুদঃ
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কী ভুলিতে পারি’- গান গাইতে গাইতে বহুদূর পথ খালি পায়ে হেটে ছোট বেলায় শহীদ মিনাওে ফুল দিতে যেতাম। আমাদেও এলাকায় ঐ একটাই শহীদ মিনার হতো। তাও আবার কলা গাছ দিয়ে বানানো। এমন দৃম্য মুধু আমার এলাকাই নয়। পুরো উপজেলারও একই দৃম্য। যদিও স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ মাদারীপুরের কালকিনিতে প্রায় চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অথচ মাত্র ১৮টি প্রতিষ্ঠানে রয়েছে শহীদ মিনার। বাকী ৩৮০টি প্রতিষ্ঠানেই নির্মাণ করা হয়নি। এমনকি শহীদ মিনার নেই এমন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে এখনো কোন ব্যবস্থা নেয়া হয় না। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী এ মহান দিবসটি পালন থেকে বঞ্চিত হয়।
শিক্ষা অফিসের তথ্য মতে, কালকিনি উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৫টি, রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৩২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৮টি, বালক উচ্চ বিদ্যালয় ৩৮টি, বালিকা উচ্চ বিদ্যালয় ৪টি, কলেজ ৬টি, এবতেদায়ী মাদ্রাসা ৬১টি, দাখিল মাদ্রাসা ১৭টি, আলিম মাদ্রাসা ২টি, ফাজিল মাদ্রাসা ৮টি, হাফিজিয়া মাদ্রাসা ১৩টি, কওমি মাদ্রাসা ৪টি, কিন্ডার গার্টেন ৮টি ও স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় ৭টিসহ মোট চারশ’ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে উদ্যাপন না করে সাধারণ ছুটির দিনের ন্যায় দিনগুলো কাটিয়ে দেয়। ভাষা আন্দোলনের ৬০ বছর অতিবাহিত হলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষাথীরা শহীদ মিনারের অভাবে বীর শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে পারছে না।
অথচ ২০১০সালের ২৫আগষ্ট বিজ্ঞ আদালত মহান ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় সরকারের প্রতি ৮টি নির্দেশনা প্রদান করেন। যার পঞ্চম নির্দেশনায় ছিল- ‘বিশ্ববিদ্যালয় ও সকল  শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও মর্যাদা রক্ষা করতে হবে।’ জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট দায়েরের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছিল। আদালতের এই রায় অনুসারে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠি পেয়ে ঐ বছরই শিক্ষা মন্ত্রণালয় জেলা-উপজেলা পর্যায়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘শহীদ মিনার নির্মাণ বাধ্যতামূলক’ করে নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ আজো বাস্তবায়ন করা হয়নি।
শহীদ মিনার শিক্ষা প্রতিষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে না পারলে ভাষার ইতিহাস জানতে পারবে না। যে কোন মূল্যে আনুষ্ঠানিক উদ্যাপনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জী বলছেন, শহীদ মিনার নির্মাণের জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন অন্য কথা। তিনি বলেন, আমরা যেসব শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করি তাতে শহীদ মিনার নির্মাণের জন্য কোন নির্দেশনা থাকে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে নির্মাণ করতে হয়। আগামীতে বিভাগীয় সভায় বিষয়টি উত্থাপন করা হবে।
আগামী প্রজন্ম যেন ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে না যায়। তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এখনি। ভাষা আন্দোলনের স্মৃতিকে চির জাগরুক করে রাখতে শহীদ মিনারের বিকল্প নেই। রক্তের বিনিময়ে অর্জিত শহীদ মিনার সামান্য কারণে অবহেলিত হতে পারেনা। খুব শীগ্রই দেশের প্রত্যন্ত অঞ্চলেও নির্মিত হোক স্মৃতির মিনার।
সালাহ উদ্দিন মাহমুদ
সাংবাদিক ও সংস্কৃতি কর্মী
০১৭২৫৪৩০৭৬৩

কালকিনিতে সপ্তাহব্যাপী শিশু নাট্য কর্মশালা অনুষ্ঠিত

জাহিদ হাসান :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কালকিনি এডিপি’র উদ্যোগে শিশু ফোরামের শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২৯ মে থেকে শুরু করে ০৪ জুন পর্যন্ত কালকিনি এডিপি’র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এন্ড্রু রায়ের সভাপতিত্বে চার্চিল দাসের সঞ্চালনে কর্মশালার উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন এডিপি ম্যানেজার আশীষ কুমার হালদার। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন মাদারীপুর শিল্পকলা একাডেমীর নাটক বিভাগের ছাত্র ও প্রথমা রঙ্গমঞ্চ,কালকিনির পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ। কর্মশালায় ১৩ শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে গত ৫ জুন বিকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বার্থ ডে বাউন্স ব্যাক’ অনুষ্ঠানে সালাহ উদ্দিন মাহমুদের রচনা ও পরিচালনায় শিশু অধিকার বিষয়ক মঞ্চনাটক‘ অধিকার চাই’ মঞ্চস্থ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুর রউফ, গোপালপুর ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঢালী প্রমুখ।

শুক্রবার, ১ জুন, ২০১২

মুক্তকথা: আর কত নির্যাতিত হলে সংবাদকর্মীরা নিরাপত্তা পাবে

সালাহ উদ্দিন মাহমুদ:
সাংবাদিকরা জাতির বিবেক। আর জাতির বিবেকদের দুর্দশা দেখে মানুষের বিবেক আজ প্রশ্নবিদ্ধ। একের পর এক নির্যাতিত হচ্ছে সাংবাদিক। তাও আবার দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর হাতে। সাংবাদিকতার মতো এ মহান পেশা আজ হুমকীর সম্মুখীন। মফস্বলের সাংবাদিক নির্যাতনের ইতিহাস সেই পুরনো। কিন্তু খোদ রাজধানীতে এ কি অবস্থা? এর দায়ভার কার?
এ মুহূর্তে মনে পড়ে ঠিক দুই বছর আগে আওয়ামীলীগ তথা মহাজোট সরকারের পুলিশ বাহিনী দৈনিক আমার দেশ পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পত্রিকার প্রেসে তালাও ঝুলিয়ে দিয়েছিল। তখন হয়তো একটি রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতেই এমনটি করা হয়েছিল। কিন্তু পত্রিকাটি শত চড়াই-উৎরাই পেরিয়েও এখনো টিকে আছে। এবং টিকে থাকবে।
সম্প্রতি সাংবাদিক দম্পতি সাগর-রুনির চাঞ্চল্যকর হত্যার ক্ষত না শুকাতেই পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর হাতে এক সপ্তাহের মধ্যে তিনটি নজিরবিহীন ঘটনা জাতিকে করেছে হতবাক। জনমনে উদয় হয়েছে নানাবিধ প্রশ্ন। একটি ঘটনা হতে পারে অনাকাক্সিক্ষত। একই ঘটনার পূণরাবৃত্তি ঘটলে তাকে অনাকাক্সিক্ষত বলে চালানো যায় না। মিডিয়ার বদৌলতে জনগণও আজ অনেক সচেতন। ‘শাক দিয়ে মাছ ঢাকা’র চেষ্টা করলে নিশ্চয়ই তা নিস্ফল হবে। পুলিশের এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের পিছনে কে বা কারা এ প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে। জনগণ যদি ক্ষমতার উৎস হয় তবে সাংবাদিকরা জনগণেরই আত্মা। আত্মা ছাড়া দেহ যেমন মূল্যহীন; তেমন সাংবাদিক ছাড়া জনগণও মূল্যহীন। কারণ সাংবাদিকরাই জনগণের মনের কথা, দু:খ-দুর্দশা, সফলতা-ব্যর্থতা জাতির সমক্ষে তুলে আনেন। 
বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের এ এক নজিরবিহীন ইতিহাস। এর আগে কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রতিহিংসাবশত অনেক হামলা-মামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। তাতে তেমন দু:খ ছিলনা। কারণ এটা একটা চ্যালেঞ্জিং পেশা। সব জেনে-শুনেই মানুষ এ পেশাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে। সম্প্রতি ঘটে যাওয়া সাংবাদিক নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভূগছে সংবাদকর্মীরা। রক্ষক যদি ভক্ষক হয়-তবে আর আশ্রয় চাইবে কার কাছে? যেভাবে সংবাদপত্র ও বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের ওপর সরকারি আক্রমণ শুরু হয়েছে। এর শেষ কোথায়? পুলিশ বাহিনীই বা এতো বেপরোয়া হয়ে উঠেছে কি কারণে? কোন অশুভ ইশারায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে সংবাদকর্মীরা।
সাম্প্রতিক সময়ে পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার বিভাস চন্দ্র সাহা বাসের চাঁপায় নিহত হলে সহকর্মী সাংবাদিকরা তার লাশ আনতে গেলে পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করে। এতে ১০-১২জন সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনার রেষ কাটতে না কাটতেই গত ২৬ মে শনিবার দুপুরে দায়িত্ব পালনের সময় রাজধানীর আগারগাঁওয়ে প্রথম আলোর তিন ফটোসাংবাদিক খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিমকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে পুলিশ। ওদিকে বিডি নিউজ ২৪ ডটকম অফিসে সন্ত্রাসীরা হামলা চালিযে আহত করেছে বেশ কয়েকজনকে। তাহলে পুলিশ আর সন্ত্রাসীদের মধ্যে পার্থক্যটা কোথায়? সর্বশেষ আগারগাঁওয়ে হামলার তিন দিনের মাথায় ঢাকার আদালত পাড়ায় বিচারপ্রার্থী মহিলাকে পুলিশ ক্লাবের ভেতর নিয়ে পুলিশ শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের হামলার শিকার হন প্রথম আলোর আদালত প্রতিবেদক প্রশান্ত কর্মকারসহ কয়েকজন সাংবাদিক। গত ২৯ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রবেশ পথে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
এ কেমন শত্র“তা? এ কেমন প্রতিশোধ? পুলিশের সাথে সাংবাদিকদের শত্র“তা কিসের? না কি পুলিশের যাবতীয় অপকর্ম সাংবাদিকরা তুলে ধরেন বলেই প্রতিশোধ নিতে এ হামলা। আবার কি না কাঁটা ঘায়ে লবন ছেটাচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি শামসুল হক টুকু। তিনি পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করতে বলেন। এ পরামর্শ যেমন হাস্যকর তেমনি উদ্বেগজনক। তার এ বক্তব্যের জন্য চারিদিকে নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এমনকি এ রকম বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। পক্ষান্তরে এটাই প্রমাণিত হয়-সাংবাদিক নির্যাতনের ঘটনা ইচ্ছাকৃত। এবং ক্ষমতাসীনরা এর সাথে জড়িত। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন পুলিশের পক্ষে সাফাই গাইছেন। তিনি বললেন,‘পুলিশ এখন অনেক ভালো হয়েছে।’ এই যদি হয় ভালোর নমুনা। তাহলে জগতে মন্দ বলতে কী আছে? পুলিশের অধঃপতন প্রমাণ হয় তাদের মারমুখী ভুমিকা দেখে। পুলিশের অপকর্ম ধরা পড়ে গিয়েছিল বলেইতো তারা উপস্থিত আইনজীবি-সাংবাদিকদের ওপর চড়াও হয়। সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কী স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা হতাশাজনক নয়? এরপরও কী মন্ত্রীদের মুখে ‘অবস্থা ভালো’ কথাটি শোভা পায়। বরং এমন অবস্থার দায় স্বীকার করে তাদের পদত্যাগ করা উচিৎ। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয়তে বলা হয়েছে-এমন মন্ত্রী রেখে লাভ কী?
এমন ঘটনার জন্য সরকার কি বিব্রত বা বিন্দুমাত্র বিচলিত নন? অবস্থা দেখে তো তাই মনে হয়। এমন ঔদ্ধত্যপূর্ণ ঘটনার নেপথ্য শক্তি কারা? তাদের খুঁজে বের করার দায়িত্ব কার? এ ন্যাক্কারজনক অবস্থার মধ্যেও জল ঘোলা করার জন্য ‘সচেতন সাংবাদিক সমাজ’র ব্যানারে ‘সাংবাদিক নির্মূলের আহ্বান’ জানান কারা? তাদের শেকড় কোথায়? তা কি উপরে ফেলা সম্ভব নয়? মৌচাকে ঢিল ছুড়লে অবস্থা কি হয় তা হয়তো ভুক্তভোগিরা নিশ্চয়ই অবগত আছেন। রাতের আঁধারের এ সচেতন সাংবাদিক সমাজ কারা? সাংবাদিক ও পুলিশের মাঝে দ্বন্দ্ব বাধিয়ে ফায়দা নেওয়ার ফন্দি আঁটেন কারা? তারা কি ধরা-ছোঁয়ার বাইরে? তাই বলতে হয়-‘ভিক্ষা চাইনা কুত্তা সামলান!’
সাংবাদিকরা সরকার বা পুলিশের শত্র“ নয়। সরকার যদি জনগণের বন্ধু হয় তবে সাংবাদিকরা সে বন্ধুত্বের সোপান। সিঁড়ি ধ্বংস করে উপর তলায় ওঠার চেষ্টা করা বৃথা। তাই সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা সরকারের দায়িত্ব। কারণ জাতির বিবেকরা যদি লাঞ্ছিত হয় তবে জাতিকেও লাঞ্ছিত করা হয়। তাই যত দ্রুত সম্ভব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।

সালাহ উদ্দিন মাহমুদ
লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী
০১৭২৫৪৩০৭৬৩

বুধবার, ৩০ মে, ২০১২

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মবার্ষিকী উদযাপন

আফিয়া মুন:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩০ মে সন্ধ্যা ৭ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে  লিটু চট্টোপাধ্যায়ের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও সাকিলুর রহমান সোহাগ। আলোচনা করেন অধ্যাপক কাজী কামরুজ্জামান, অধ্যাপক দেদারুল আলম মুরাদ ও কবি দুলাল সরকার। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালকিনি
সৈয়দ আবুল হোসেন একাডেমী, প্রথম আলো বন্ধুসভা ও উদীচী,কালকিনি শাখার শিল্পীরা রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

সীমান্ত হত্যায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

সালাহ উদ্দিন মাহমুদ:
দিনদিন বেড়েই চলছে সীমান্ত হত্যা। ফলে শিথিল হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। বহুবার দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আর কোন হত্যাকান্ড নয়; আর কোন গুলি নয়। এ সিদ্ধান্তকে বাংলাদেশ সম্মান করলেও ভারত বারবার অপমান করেছে। এ কেমন বন্ধুত্বের নমুনা। অথচ ভারত জোর গলায় বলছে, বাংলাদেশ তার  অকৃত্রিম বন্ধু। কিন্তু সীমান্ত হত্যার কারণে যে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে।  তা উত্তোরণের পথ কোথায়?
পরিসংখ্যানে দেখা গেছে, গত একযুগে বিএসএফের হাতে ১০০৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আর গত এক বছরে বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ২১ জন। ভারতের পুলিশের হাতে নিহত হয়েছেন ১ জন। ভারতীয় নাগরিকদের হাতে নিহত হয়েছেন ১০ জন। সীমান্তের ওপারে অজ্ঞাতনামা ব্যক্তির হাতে নিহত হয়েছেন ৩ জন। সব মিলিয়ে গত এক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), ভারতীয় পুলিশ, ভারতীয় নাগরিকের হাতে ৩৫ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। অথচ বাংলাদেশি একজন সন্ত্রাসীর হাতেও ভারতীয় একজন নাগরিক নিহত হওয়ার কোন নজির নেই। এছাড়া মহাজোট সরকারের গত তিন বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে দীর্ঘ হয়েছে লাশের মিছিল। আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৩বছরে সীমান্ত এলাকায় ২০০৯ সালে ৯৮ জন, ২০১০ সালে ৭৪ জন, ২০১১ সালে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া বিএসএফের হাতে অপহৃত হয়েছেন ৯০ বাংলাদেশি। তাই মনে হয় আমাদের বন্ধুত্ব এখন একতরফা হয়ে যাচ্ছে। ভারত আমাদের বুকে টেনে পিঠে ছুড়ি বসিয়ে দিচ্ছে।
গত ২৩ মে দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তের আমড়া বিওপির সোনাপাড়া, রসুলপুর সীমান্তের ছোট সইচান্দা গ্রামের মো. নাদের আলী বিএসএফের গুলিতে প্রাণ হারালেন। এঘটনা আজ নতুন নয়। প্রতি সপ্তাহেই সীমান্তে নিহত হচ্ছে বাংলাদেশি নাগরিক। কিশোরী ফেলানীকে হত্যা করে কাঁটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখা, দিনাজপুরের বিরামপুরের সাইফুল ইসলামকে হত্যা কিংবা চাঁপাইনবাবগঞ্জের যুবক হাবিবুর রহমানকে দিগম্বর করে হাত-পা বেধে নির্দয়ভাবে নির্যাতনের পর গোপনাঙ্গে পেট্রল ঢেলে উল্লাসের  দৃশ্য ভিডিও চিত্রে দেখে আমরা প্রতিবাদ করেছিলাম। সেদিন ভারত বলেছিল-এমন ঘটনা আর ঘটবে না। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নির্দেশ দিয়েছিলেন-যাতে এধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়ার। হাবিবুর রহমানের অত্যাচারের সাথে জড়িত ৮ জন বিএসএফ সদস্যকে বহিস্কার করা হয়েছে। কিন্তু অত্যাচারতো বন্ধ হয়নি। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৬ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি আব্দুল লতিফ লেবুর লাশ ফেরত দিয়েছিল ভারত। আর যখন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে ‘কারপাস’ চালুর ব্যাপারে আলাপ করছেন, তখন যশোরের ধান্যখোলা সীমান্তেরাশেদুজ্জামান নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। সাংবাদিকরা এব্যাপারে জানতে চাইলে বিরক্তিমিশ্রিত সুরে প্রণব মুখার্জি বলেন,‘এতে দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আমি মনে করি।’



তবে কি এটা একটা চলমান প্রক্রিয়া? ভারতের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে আমাদের অকাতরে প্রাণ দিতে হবে? বাংলাদেশের প্রতি ভারেতের তথাকথিত এই অকৃত্রিম বন্ধুত্ব কি দিনদিন বাড়তেই থাকবে? ভারত আমাদের গুলি করে মারবে আর সান্ত্বনা দেবে। এভাবে গরু মেরে জুতা দানের সংস্কৃতি আর কতকাল চলবে? তাহলে কী আমরা ব্যর্থ। সরকার কেন এর প্রতিবাদ করতে পারছে না। অথচ বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন- সীমান্তে যা কিছু ঘটছে, তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। এসব অতীতে ঘটেছে ,এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলোর দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলে সরকার মনে করে না।
সীমান্ত হত্যাকান্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন। মানবাধিকার সংস্থার চাপে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে ‘দোষ’ স্বীকার করেন। কিন্তু নির্যাতন বন্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন না। ভারতের মানবাধিকার সংগঠন ‘মাসুমের’ সেক্রেটারি জেনারেল কিরিটি রায় বলেছেন,‘বিএসএফ একের পর এক নিরস্ত্র বাংলাদেশিদের ওপর অত্যাচার চালাচ্ছে। এটা শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়; বরং ভারতীয় সংবিধানের পরিপন্থী। এ কারণে তারা যা ইচ্ছা, তা করে পার পেয়ে যাচ্ছে।’
বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে নানাবিধ সমস্যা রয়েছে। এ নিয়ে একাধিক বার বৈঠকও হয়েছে। কিন্তু নির্যাতনের হার না কমায় প্রতিনিয়ত আমাদের উদ্বেগ আরো বেড়ে যাচ্ছে। ওদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ইউ কে বানশাল গত ৭ ফেব্র“য়ারি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,‘ সীমান্তে গুলি চালানো বন্ধ করা পুরোপুরি সম্ভব নয়।’ বিভিন্ন কারণ দর্শিয়ে তিনি বললেন,‘সীমান্তে গুলি চলবে।’ ঠিক সে মুহূর্তে বাংলাদেশ-ভারত কর্তৃপক্ষ ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি, ফেনী নদীর ওপর সড়ক নির্মাণসহ ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার ও বাংলাদেশ-ভারত সরাসরি রেলপথ নির্মাণে সিদ্ধান্তের কাছকাছি পৌঁছেছেন।
সীমান্তে হত্যার ব্যাপারে অভিযোগ রয়েছে, ভারত থেকে বাংলাদেশে নির্বিঘেœ ফেনসিডিল আনার ক্ষেত্রে কোন বাধা আসলেই তখন হত্যার শিকার হন কিছু নিরীহ বাংলাদেশি। আসলে ফেনসিডিল চোরাচালান নিরাপদ করতেই বিএসএফ বেছে নেয় বর্বর হত্যাকান্ডের পথ। শোনা যায়, বাংলাদেশে প্রতি বোতল ফেনসিডিল প্রবেশ করতে বিএসএফকে দিতে হয় পাঁচ টাকা। যেটা বিএসএফের জন্য একটি লাভজনক ব্যবসা। কারণ বাংলাদেশ-ভারত সীমান্তে গড়ে উঠেছে ১ হাজার ২ শ’র মতো ফেনসিডিল কারখানা। যখন বাংলাদেশের র‌্যাব ও বিডিআর ফেনসিডিল ঠেকাতে ‘জিহাদ’ ঘোষণা করেছে তখন প্রতিদিন লাখ লাখ ফেনসিডিল বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেছে। ফলে বাংলাদেশে ফেনসিডিল পাঠাতে ব্যর্থ হয়ে বিএসএফ প্রতিশোধ নিতে মেতে উঠেছে সন্ত্রাসী কর্মকান্ডে। আর এ কর্মকান্ডের মদদ দিচ্ছেন বিএসএফ প্রধান।
এর প্রতিকার কী? সীমান্তে লাশের মিছিল আর কত দীর্ঘ হবে? কবে জেগে উঠবে জাতি ভারতীয আগ্রাসনের বিরুদ্ধে? এ মানবতাবিরোধী কর্মকান্ড চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন।

রবিবার, ২৭ মে, ২০১২

সংস্কৃতি: কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী

নুরুদ্দিন আহমেদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মবার্ষিকী ও বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে মাদারীপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে গত ২৬ মে সন্ধ্যা ৭ টায় স্বাধীনতা অঙ্গনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি নুর-উর-রহমানের সভাপতিত্বে আবৃত্তি প্রশিক্ষক ইমরান সাগরের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও সরকারি নাজিমুদ্দিন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মিয়া আব্দুল হালিম। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।


শুক্রবার, ২৫ মে, ২০১২

মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনের স্থান নির্ধারণ

মারজিয়া নিশি:
সংস্কৃতি কর্মীদের জন্য আনন্দের সংবাদ হলো যে, মাদারীপুর শিল্পকলা একাডেমী ভবনের স্থান নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ভবনের নির্ধারিত স্থান পরিদর্শণ করেন।
মাদারীপুর শকুনি লেকের দক্ষিণ পাড় থেকে স্থানান্তরিত করে মাদারীপুর- শরীয়তপুর সড়কের লালুনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে নতুন ভবনের স্থান নির্ধারণ করা হয়। গত শুক্রবার সকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, আরডিসি সৈয়দ ফারুক আহমেদ, সাবেক পৌর মেয়র নুরে আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সেলিম, শিল্পকলা একাডেমীর কার্যকরি সদস্য ডাঃ রেজাউল আমিন, নাট্য প্রশিক্ষক আ জ ম কামাল, সংগীত প্রশিক্ষক সিমা সাহা, আবৃত্তি প্রশিক্ষক ইমরান সাগর, নৃত্য প্রশিক্ষক আজিজুল ইসলাম স্বপন, দহন সম্পাদক নাট্যকর্মী সালাহ উদ্দিন মাহমুদ, বি এ কে মামুন ও একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ। নৌমন্ত্রী এসময় আগামী ১৯ জুন ঢাকায় জাতীয় নাট্যোৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মঞ্চে মাদারীপুর শিল্পকলা একাডেমীর নাটক বিভাগের মুক্তিযুদ্ধভিত্তিক ‘একটাই চাওয়া’ নাটক মঞ্চস্থ করতে যাতায়াতের জন্য গাড়ি ও অভিনেতাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।   

শুভ জন্মদিন

‘‘বিদায়, হে মোর বাতায়ন- পাশে নিশীথ জাগার সাথী!
ওগো বন্ধুরা, পান্ডুর হয়ে এল বিদায়ের রাতি!’’

বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
১১৩ তম জন্মদিনে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি....।
শ্রদ্ধাবনত,
আফিয়া মুন,
সহযোগি সম্পাদক,
দহন ( সাহিত্যপত্র)।

না

জাহিদ হাসান

পকেটে থাকলে টাকা,
প্রেম বলে তুমি পাকা।
মানিব্যাগ হলে ফাঁকা,
প্রেম বলে পালা।
এ রকম টাকার প্রেমকে না...।
প্রথম প্রথম ভালো লাগা-
পরক্ষণেই শুরু ফোনালাপ.
নিমিষেই অন্তরঙ্গ মুহূর্ত-
পরিপুর্ণতার পূর্বেই প্রেম চম্পট।
এ রকম সস্তা প্রেমকে না...।
যেসব বন্ধু নেশা করতে বলে,
সে সব বন্ধুদের না...।
প্রেমে ছ্যাঁকা খেয়ে হতাশায় ডুবে থাকা,
হতাশাকে না....।
যে সব পার্টিতে থাকে মদ,
বিয়ারের মহা উৎসব।
সে সব পার্টিকে না...।
যে সব বর্ষপূর্তিতে
সবাই মেতে ওঠে নেমার উন্মাদনায়,
সে সব বর্ষপূর্তিকে না...।
সমাজ থেকে মাদককে সমস্বরে
না .. না ..  না  .. না  ..।